ঢাকা ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

নিজস্ব প্রতিনিধি

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী-কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন-এর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলায় ইকরার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন, অবহেলা ও অপমানের কারণে আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যার পথে যেতে বাধ্য হন। পরিবারের দাবি, প্রায় দুই বছর আগে ইকরা জানতে পারেন যে তার স্বামী অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এরপর থেকেই তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

অভিযোগে বলা হয়, বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো ইতিবাচক ফল আসেনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু কর্মকাণ্ড করা হয়েছে, যা ইকরাকে মানসিকভাবে আঘাত ও বিব্রত করেছে বলে পরিবারের দাবি।

মামলার অভিযোগ অনুযায়ী, মৃত্যুর আগের দিন অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি জাহের আলভী এক নারীর সঙ্গে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরিবারের দাবি, এ ঘটনায় ইকরা আরও মানসিকভাবে ভেঙে পড়েন।

গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আফরা ইভনাথ খান ইকরাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগগুলোর সত্যতা আদালতের বিচারিক কার্যক্রম ও তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৪৫৮১ বার পড়া হয়েছে