ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

ডিএমপির ৫ এডিসি ও ২ এসিকে বদলি

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও দুই সহকারী পুলিশ কমিশনারকে (এসি) নতুন দায়িত্বে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম রাজু আহমেদ-কে ক্রাইম বিভাগে, রীমা সুলতানা-কে অর্থ বিভাগে এবং ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হক-কে উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, এয়ারপোর্ট জোনে কর্মরত এডিসি আরিফুল ইসলাম-কে রমনা বিভাগের ধানমন্ডি জোনে বদলি করা হয়েছে। এছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাজীব-কে সোয়াট (SWAT)-এ দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান-কে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে এবং ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ জাহিদ হাসান-কে সদরদপ্তর ও প্রশাসন বিভাগে সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) হিসেবে পদায়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ বদলির আদেশ জারি করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
৪৬০২ বার পড়া হয়েছে