ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অপরাধের পেছনে মাদক ও জুয়া মূল চালিকা শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo হুতিদের ঠেকাতে সৌদি-ইসরায়েল গোয়েন্দা সহযোগিতা নিয়ে আলোচনা Logo সাংবাদিকতায় ১৭ বছরে তৈরি জঞ্জাল দূর করাই সরকারের লক্ষ্য: পার্থ Logo শেখ হাসিনাকে ঘিরে ভারতের গভীর উদ্দেশ্য আছে: রিজভী Logo গুজব রোধে ফ্যাক্ট চেক প্রচারের আহ্বান প্রেস সচিব সালেহ শিবলীর Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ডিসি-ওসি প্রত্যাহার Logo ভাঙ্গায় প্রকাশ্যে গুলি: গুলশান থেকে দুই আসামি গ্রেপ্তার Logo ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে তিন প্রকল্প, ব্যয় প্রায় আড়াই লাখ কোটি Logo ৭ মাসে রাষ্ট্রীয় মদদে মানবাধিকার লঙ্ঘন হয়নি: মাহদী আমিন Logo মেট্রোরেলের লাইনে কাপড়, দেড় ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি

ঢাকা, বৃহস্পতিবার:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও বেসরকারি সব অফিসের জন্য টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ সময় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে। এর মধ্যে ২৩ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সেদিন অফিসে উপস্থিত থাকতে হবে।

এ ছাড়া ছুটিকালীন সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক।

নিম্ন ও উচ্চ আদালতের কার্যক্রম পরিচালনা নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

অন্যদিকে শ্রম আইন, ২০০৬ অনুযায়ী বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কারখানার ছুটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
৪৬০২ বার পড়া হয়েছে