ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বুথফেরত সমীক্ষা ‘টাকা দিয়ে করানো’, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। Logo সিদ্ধিরগঞ্জ থানায় করা দুই মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন। Logo রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করার দাবি নাহিদ ইসলামের Logo শত্রুপক্ষ ‘হার্ট অ্যাটাক’ করবে, নতুন অস্ত্র নিয়ে ইরানের বার্তা Logo ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন শিল্পি Logo হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক Logo চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত Logo উগান্ডায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান: বাংলাদেশিসহ ২৩১ বিদেশি আটক Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে আনার দাবি রুমিন ফারহানার Logo বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয়ে চুক্তি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

ওসির সঙ্গে তর্কের ভিডিও ভাইরাল: ছাত্রনেতা মাহদী হাসানকে গ্রেপ্তার করল ডিবি

নিজস্ব সংবাদ :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। এর আগে থানায় বসে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মাহদী হাসানের উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। গত বৃহস্পতিবার গভীর রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা এলাকার এনামুল হাসান নয়ন নামে একজনকে আটক করে পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু’ এর অংশ হিসেবে নয়নকে আটক করা হয়েছে। তবে নয়নকে আটকের খবর ছড়িয়ে পড়লে ছাত্র ও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে রাতেই থানা এলাকায় জড়ো হতে থাকেন তারা। পরবর্তীতে শুক্রবার  সকাল থেকে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচিতে নামেন তারা।

পরবর্তীতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানের উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে নয়নকে সম্মুখ সারির জুলাই যোদ্ধা দাবি করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলেও দাবি করেন মাহদী হাসান। একপর্যায়ে টানা কয়েক ঘণ্টা ছাত্র-জনতার অবস্থান ও বিক্ষোভের মুখে শুক্রবার বিকাল ৩টার দিকে অভিভাবকের জিম্মায় নয়নকে ছেড়ে দেয় পুলিশ।
এদিকে, মাহদী হাসানকে গ্রেপ্তারের প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি। গতকাল রাত ৮টা ৩৩ মিনিটে নিজেদের ফেসবুকে এসংক্রান্ত একটি পোস্ট দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওই পোস্টে উল্লেখ করা হয়, ‘হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন আনুষ্ঠানিকভাবে ওসিকে হুমকি দেয়া এবং নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কাসহ নানা অস্পষ্ট ও অযৌক্তিক কারণ দেখিয়ে মাহদী হাসানকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন। জুলাইযোদ্ধা মাহদী হাসানকে অযৌক্তিকভাবে গ্রেপ্তারের দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
৪৬০০ বার পড়া হয়েছে

ধানের শীষে ভোট দিন