ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

আল্লাহ যেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত বেগম জিয়াকে বাঁচিয়ে রাখেন: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব সংবাদ :

আল্লাহ যেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত বেগম জিয়াকে বাঁচিয়ে রাখেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেয়ার পর তিনি এসব কথা বলেন।  শনিবার সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালে আসেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

শারীরিক খোঁজ-খবর নেয়ার পর হাসনাত আবদুল্লাহ বলেন, হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন বেগম জিয়াকে বাঁচিয়ে রাখেন। জেলে উনাকে চিকিৎসা নিতে দেয়া হয়নি। যদি কোনো ডাক্তার চিকিৎসা করাতে আসতেন তাহলে অনালাইনে তাকে চিকিৎসা দিতে হতো। এমনকি চিকিৎসকদের ভয়ভীতি দেখানো হতো। দলমত নির্বিশেষে সকল মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। উনার জন্য সবাই দোয়া করবেন।

এসময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেন,  উনার শারীরিক অবস্থা সংকটপন্ন তবে স্থিতিশীল আছে, উনি লড়াই করছেন ৷ উনি সজ্ঞানে আছেন এবং কথা বলছেন। দেশবাসীর কাছে আহ্বান জানাই, উনার সুস্থতার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, ফুসফুস ও হৃদ্‌যন্ত্রে সংক্রমণ নিয়ে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
৪৬৭৭ বার পড়া হয়েছে