ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

তারেক রহমানের জীবন ও রাজনীতি নিয়ে তথ্যচিত্র প্রকাশ পাচ্ছে বৃহস্পতিবার

নিজস্ব সংবাদ :

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ’সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী তথ্যচিত্র আগামীকাল বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে। তারেক রহমানের বর্ণাঢ্য জীবনের নানা দিক নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও স্টুডিও ডিসকাশন তথ্যচিত্রটিতে ফুটিয়ে তোলা হয়েছে, আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলামের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এ তথ্যচিত্র বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টার পর অনলাইন প্লাটফর্মে প্রকাশিত হবে।

এতে দেশবরেণ্য বিভিন্ন রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, আইনজীবী, বিচারপতি, মানবাধিকার কর্মী, সংগীত শিল্পীসহ নানা অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিরা তারেক রহমানের অতীত, বর্তমান ও ভবিষ্যতের নানামুখী ভাবনা ও ধারণার ওপর গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন।

তথ্যচিত্রটিতে তারেক রহমানের জীবনচিত্র তুলে ধরার পাশাপাশি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রামের কথা বলা হয়েছে।

তারেক রহমানের জন্মদিনকে উপলক্ষ্য করে তথ্যচিত্রটি নির্মাণ করা হলেও এতে বরং তার রাজনীতি, অতীতের সংগ্রাম, সেক্রিফাইস, ভবিষ্যত পরিকল্পনা ও দেশের জন্য তার ভাবনা নিয়ে দেশের মানুষের কী মূল্যায়ন সেসব তুলে ধরা হয়েছে।
দেশবরেণ্য বেশকিছু সাংবাদিক তথ্যচিত্রটির সঙ্গে যুক্ত আছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪৬৭৯ বার পড়া হয়েছে