ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

লক্ষ্মীপুর হাজিরপাড়ায় ভাতিজার ঘর – জমি দখলের অভিযোগ চাচার বিরুদ্ধে

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর

ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার ১১ নং হাজিরপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড নাছিরপুর গ্রামের ( সাউর বাড়িতে)। রবিবার (৯.১১.২০২৫) সকাল ন ‘ টায় এ ঘটনার সূএপাত, সাথে সাথে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়, এবং উভয় পক্ষকে থানায় অভিযোগ করতে বলে। প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী ফাতেমা আক্তার সাথী (৩০) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ ও সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি পুরনো টিনের ঘর পুরো ভাঙ্গা অবস্থায় পড়ে আছে প্রবাসী মিজানের ঘরের সামনে। মিজানের স্ত্রী ফাতেমা আক্তার সাথী জানান জায়গাটা আমার শ্বশুরের রেখে যাওয়া পারিবারিক সম্পওি, অংশ হারে চাচা শ্বশুর আবুল হোসেন কল্পনের ভাগে পড়েছে। তবে আমাদের বসত ঘরের সামনে হওয়াতে ৫ শতাংশ জায়গা ক্রয়ের উদ্দেশ্য ওনার সাথে চুক্তি মোতাবেক ২০২৩ সালে ওনার ব্যাংক হিসাবে ৫ লক্ষ টাকা জমা দিয়েছি। কিন্তু উনি জমি রেজিষ্ট্রেশন দেওয়ার পরিবর্তে এখন জায়গা দখল করার জন্য এসেছে, যেখানে আমার ভাসুর প্রবাসী মনির হোসেন একটা টিনের ঘর তুলেছিলো।

এ বিষয়ে অভিযুক্ত আবুল হোসেন কল্পনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা আমার পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি। এখানে ঘর না করে আমি একটু দূরে ঘর করেছি, জায়গাটা খালি পড়ে ছিলো। আমার ভাতিজা মিজানুর রহমান নতুন ঘর তুলবে তাই আমার কাছে বলেছে এখানে সে তার নির্মাণ সামগ্রী রাখবে, আমি সরল বিশ্বাসে তাকে অনুমতি দিয়েছি। দীর্ঘদিন হয়ে গেছে সে অবশিষ্ট নির্মাণ সামগ্রী ও মালামাল না সরানোর কারণে আমি নিজ উদ্যোগে সে গুলো পরিস্কার করার কাজ করছি, কিন্তু এখন আমি অপরাধী হয়ে গেলাম।

৫ লক্ষ টাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার ভাতিজা মিজানুর রহমান লক্ষ্মীপুরে জমি কিনেছে কিছু।
প্রাথমিক পর্যায়ের লেনদেন আমার মাধ্যমে হয়েছে বিধায় আমার ব্যাংক হিসাবে উক্ত টাকা জমা করা হয়েছে। আমি ঐ টাকা কিভাবে লেনদেন করেছি সে সব তথ্য প্রমান আছে আমার কাছে। তবে আমার জমি ভাতিজার কাছে বিক্রি করার বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

কাতার প্রবাসী মিজানুর রহমান ভিডিও বার্তায় বলেন, আমার চাচা আমাদের পৈতৃক সম্পত্তি জবরদখল করে রাখছে। আমার কাছে জমি বিক্রি করবে বলে ৫ লক্ষ টাকা নিয়েছে, কিন্তু জমি রেজিষ্ট্রেশন না দিয়ে উল্টো আমার সৌদি প্রবাসী বড়ভাই মনির হোসেনের বসত ঘর ভেঙে দিয়েছে। আমি সমাজের কাছে, প্রশাসনের কাছে বিচার চাই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
৪৭০০ বার পড়া হয়েছে