ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

মেসি বনাম ইয়ামাল, মেন্টর-মাস্টারপিসের লড়াই ২৭ মার্চ

মোঃ আজিজুর রহমান (সুমন), নির্বাহী সম্পাদক

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা জয়ী দলের মধ্যে হয়ে থাকে ফিনালিসিমার লড়াই। সে লড়াইয়ে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনার। লড়াইয়ে দুই প্রজন্মের দুই তারকা লিওনেল মেসি ও লামিনে ইয়ামালেরও। বহুল প্রতীক্ষিত ফিনালিসিমার তারিখ জানিয়েছে ফিফা। ফিফা জানিয়েছে, আগামী বছর তথা ২০২৬ সালের ২৭ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠিত হবে ফিনালিসিমা।ম্যাচটি হবে ২০২২ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়া ঐতিহাসিক ভেন্যু লুসাইল স্টেডিয়ামে।

এই লড়াইয়ে মেসি ও ইয়ামালের দ্বৈরথ দেখতে মুখিয়ে ফুটবল বিশ্ব। স্পেনের কিশোর তারকা লামিনে ইয়ামাল মুখোমুখি হবেন তার শৈশবের আইডল লিওনেল মেসি। ফুটবলবিশ্ব এখনই এই লড়াইকে বলছে ‘মেন্টর বনাম মাস্টারপিস’।

ফিফা জানিয়েছে, ফিনালিসিমাকে ঘিরে আয়োজন করা হবে এক জমকালো উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের আগমন, উন্মুক্ত প্রশিক্ষণ সেশন, সাংবাদিক সম্মেলন— সবই থাকবে বিশ্বকাপ ফাইনালের মতো জাঁকজমকপূর্ণভাবে। ম্যাচে স্পেন খেলবে তাদের সাদা অ্যাওয়ে জার্সিতে, আর আর্জেন্টিনা নামবে কালো কিটে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
৪৭৩৪ বার পড়া হয়েছে