ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

৬ ইটভাটাকে ১৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

উজ্জ্বল বড়ুয়া লামা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবান

বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে পাহাড় কেটে ইট তৈরির কাঁচামাল হিসেবে মাটি ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৬টি ইটভাটাকে মোট ১৮ লক্ষ ৫০ হাজার টাকা (১৮,৫০,০০০) অর্থদণ্ড দিয়েছে। বুধবার (০৫ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত উপজেলার ফাঁসিয়াখালি ও ফাইতং ইউনিয়ন এলাকায় অভিযান চালায়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ এর বিভিন্ন ধারায় এই বিপুল পরিমাণ জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো: ফাঁসিয়াখালি ইউনিয়নের ইয়াংছায় অবস্থিত পিবিএন, বিএনবি এবং ফাইতং ইউনিয়নের বিএমডব্লিউ, ফোরবিএম, ইউবিএম, ওয়াইএসবি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধভাবে পাহাড় কাটার মতো গর্হিত কাজ বন্ধ করতে এই অভিযান চালানো হয়েছে।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাহাড়ের মাটি ব্যবহার করায় ৬টি ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।তিনি আরও বলেন, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ দূষণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতিতে এই অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
৪৭২৮ বার পড়া হয়েছে