ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগস্টে নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ২৫২ জন Logo বাড়ছে ফ্যাটি লিভারে আক্রান্তের সংখ্যা, যেসব লক্ষণে সতর্ক হবেন Logo আজ শুভ জন্মাষ্টমী, দেশজুড়ে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন Logo জ্বালানি আমদানি ব্যয় বাড়তে পারে ৩৫ হাজার কোটি টাকা Logo দুই দিনের ব্যবধানে সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে Logo নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই শ্রমিক Logo পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী Logo গণমাধ্যম স্বাধীনতা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ Logo দূষণের দায়ে ভারত-চিন-আমেরিকার কাছে ক্ষতিপূরণ চাইতে পারে নেপাল Logo কয়লা পরিবহন সংকটে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে আদানির গড্ডা কেন্দ্র

আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিত, হ্যারি কেইনকে খোঁচা দিয়ে পরীমণির নতুন পোস্ট

বিনোদন ডেস্ক

ইংল্যান্ডকে হারিয়ে ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। প্রিয় দলের এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে আবারও আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ করে রসিকতাপূর্ণ মন্তব্য করেছেন তিনি।

এর আগে সেমিফাইনাল ম্যাচের আগে পরীমণি ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব, ফাইনাল!” তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বুধবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর নতুন একটি পোস্ট দেন এই অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, “হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!” পোস্টটির সঙ্গে তিনি কয়েকটি হাস্যরসাত্মক ইমোজিও যুক্ত করেন।

পরীমণির এই পোস্টেও ভক্তদের ব্যাপক সাড়া দেখা যায়। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, “আপু, দাওয়াত দিও।” আবার কেউ জানতে চেয়েছেন, “আপু, বিয়ে কবে করছেন?”

বিশ্বকাপজুড়েই আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন পরীমণি। দলের প্রতিটি জয়ে তিনি ভক্তদের সঙ্গে নিজের উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন।

আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এখন দেখার বিষয়, শিরোপা জিততে পারলে পরীমণি তার ঘোষিত ‘বিয়ের প্রতিশ্রুতি’ বাস্তবে রূপ দেন কি না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
৪৫৫৭ বার পড়া হয়েছে