ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব সংবাদ :

চীনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফিরছেন।

গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে গত সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নিতে চীনের দালিয়ানে যান তিনি। সেখানে দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর বুধবার বিকেলে বেইজিং পৌঁছান।

বেইজিং সফরের সময় বৃহস্পতিবার গ্রেট হলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে দুটি চুক্তি এবং ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

সফরের শেষ দিনে শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও তার বৈঠক অনুষ্ঠিত হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, যোগাযোগ এবং বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফিরে সফরের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে পর্যালোচনা করবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
৪৫৭৫ বার পড়া হয়েছে