ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এ অস্থিরতা: এমডি ও চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, রোববার:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পর্যায়ে আবারও বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। রোববার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা পণ্ড হয়ে যায়। একই দিনে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁন এবং চেয়ারম্যান ড. জোবায়দুর রহমান পদত্যাগ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দুপুরে মো. ওমর ফারুক খাঁন চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন। পরে বিকেলে চেয়ারম্যান ড. জোবায়দুর রহমানও পদত্যাগ করেছেন বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে ওমর ফারুক খাঁন বলেন, চেয়ারম্যানের অব্যাহত চাপের মুখে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে পরিচালনা পর্ষদের সভা না হওয়া এবং চেয়ারম্যানের পদত্যাগের কারণে তার পদত্যাগপত্র এখনো অনুমোদিত হয়নি।

এদিকে ব্যাংকটিতে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের প্রতিবাদে সকালে মতিঝিলে মানববন্ধন কর্মসূচি পালন করে “ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম”। সকাল সাড়ে ১০টায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা ব্যাংক পরিচালনা ও নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও অনিয়ম বন্ধের দাবি জানান।

কর্মসূচি থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—

১. ব্যাংকের এমডিকে অপসারণ করা হলে চেয়ারম্যানকেও অপসারণ করতে হবে।
২. দলীয় ও বেআইনি নিয়োগ প্রক্রিয়া এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
৩. এস আলম গ্রুপ-কে শাস্তির আওতায় এনে গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দিতে হবে।
৪. গ্রাহকদের আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
৪৫৫৯ বার পড়া হয়েছে