ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত Logo নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রুল Logo যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা, মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান Logo রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৭২ জন গ্রেফতার, ৫৪ মামলা Logo পটুয়াখালীতে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে সাভারবাসীর কাউন্দিয়া ব্রীজ বাস্তবায়ন

নিজস্ব সংবাদ :

ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বহুল প্রত্যাশিত কাউন্দিয়া ব্রীজ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে অবশেষে দৃশ্যমান অগ্রগতি দেখা দিয়েছে। এলজিইডির আওতাধীন “পল্লী এলাকার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প”-এর অন্তর্ভুক্ত থাকলেও অজ্ঞাত কারণে দীর্ঘদিন ধরে ব্রীজটির বাস্তবায়ন কার্যক্রমে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

তবে প্রকল্পের শেষ পর্যায়ে এসে গত ২০২৫ সালের আগস্ট মাসে নতুন প্রকল্প পরিচালক ড. প্রকৌশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদার দায়িত্ব গ্রহণের পর ব্রীজটি বাস্তবায়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর তিনি সরেজমিনে পুরো কাউন্দিয়া ইউনিয়ন পরিদর্শন করে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ও যাতায়াত সমস্যার বিষয়টি গভীরভাবে অনুধাবন করেন।

পরবর্তীতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে, স্থানীয় সংসদ সদস্য ও সংরক্ষিত নারী সংসদ সদস্যদের বিশেষ সুপারিশে এবং সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে দ্রুততম সময়ে ব্রীজটির সয়েল টেস্ট সম্পন্ন করা হয়। সেই পরীক্ষার ভিত্তিতে ব্রীজটির আধুনিক ও নান্দনিক ডিজাইন প্রণয়ন করা হয়েছে।

এছাড়াও রাজউক ও বিআইডব্লিউটিএ’র প্রয়োজনীয় সকল কাগজপত্র ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করে বর্তমানে ব্রীজটির নির্মাণ কাজ শুরুর পর্যায়ে নিয়ে আসা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকলের সহযোগিতা অব্যাহত থাকলে অল্প কিছুদিনের মধ্যেই কাউন্দিয়া ব্রীজের মূল নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ব্রীজটি নির্মিত হলে কাউন্দিয়া ইউনিয়নসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
৪৫৬৪ বার পড়া হয়েছে