ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

কক্সবাজার এ হত্যা মামলার ০৩ আসামী গ্রেফতার -র‌্যাব-৭

নিজস্ব সংবাদ :

কক্সবাজার জেলার ঈদগাঁও থানার চাঞ্চল্যকর নূরুল আমিন হত্যা মামলার পলাতক আসামী জয়নাল আবেদীন এবং তার ০২ সহযোগীদের  চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা হতে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল কর্তৃক গ্রেফতার।*

নিহত ভিকটিম নূরুল আমিন কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন ঈদগাঁও (বাহারছড়া) এলাকার বাসিন্দা। কিছুদিন পূর্বে প্রতিবেশী জয়নাল আবেদীন এর সাথে পূর্ব বিরোধের জেরে নিহত ভিকটিম কক্সবাজার জেলার সদর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত দায়েরকৃত মামলাটি আপোষ মিমাংসা এবং মামলা উঠিয়ে নেওয়াকে কেন্দ্র করে গত ২১ জানুয়ারি ২০২৬ইং তারিখে আনুমানিক ১১০০ থেকে ১২০০ ঘটিকায় জয়নাল আবেদীন এবং ভিকটিমের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি এবং ভিকটিমকে হত্যার হুমকী প্রদান করে। পরবর্তীতে গত ২২ জানুয়ারি ২০২৬ইং তারিখে ভিকটিম নূরুল আমিন ফজরের নামাজ আদায়ের জন্য নিজ বাড়ী হতে মসজিদে যাওয়ার পথে বাহারছড়া রাস্তার উপরে জয়নাল আবেদীন এবং তার অন্যান্য সহযোগীরা পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় ধারালো অস্ত্র, দা কিরিচ এবং লাঠি দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়া ও পিটিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে পালিয়ে যায় এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থান ভিকটিমের মৃত্যু হয়।

উক্ত ঘটনায় নিহত ভিকটিমের মেয়ে বাদী হয়ে কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় ০৭ জনকে এজাহারনামীয় এবং ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ ০৫ ফেব্রুয়ারি ২০২৬ইং, ধারা-২৪৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০।

এরই প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার ঈদগাঁও থানার মামলা নং-০২, তারিখ ০৫ ফেব্রুয়ারি ২০২৬ইং, ধারা-২৪৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার ০২নং এজাহারনামীয় পলাতক আসামী জয়নাল আবেদীন চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ মার্চ  ২০২৬ইং তারিখ আনুমানিক ১৬৪০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১৫ কক্সবাজার এর যৌথ আভিযানিক দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ০১। জয়নায় আবেদীন (৪৫), পিতা- নুরুল আজিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী জয়নায় আবেদীন এর দেওয়া তথ্যমতে অপর একটি যৌথ আভিযানিক দল ১৭৩০ ঘটিকায় চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে ০৪নং এজাহারনামীয় পলাতক আসামী ০২। মোঃ রায়হান (২২), পিতা- জয়নাল আবেদীন এবং ০৬ নং এজাহারনামীয় পলাতক আসামী ০৩। রেহেনা বেগম (৪৫), স্বামী- জয়নাল আবেদীন সর্ব সাং-ঈদগাঁও( বাহারছড়া), থানা-ঈদগাঁও, জেলা-কক্সবাজারদের গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
৪৫৯৮ বার পড়া হয়েছে