ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

লক্ষ্মীপুর দওপাড়ায় পারিবারিক সম্পওি ফিরে পেতে সংবাদ সম্মেলন

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর

পারিবারিক সম্পওি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে লক্ষ্মীপুর সদর উপজেলার দওপাড়া ডিগ্রি কলেজের সাবেক সভাপতি প্রয়াত আবদুল মালেক ( মানিক) এর স্ত্রী -সন্তানেরা। বৃহস্পতিবার দুপুরে উওর দওপাড়া গ্রামের( বাবার ছায়া) ভবনের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রয়াত মানিকের স্ত্রী পাকেরা বেগম পাখি ও শ্যালক মো: জাকির হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন মানিকের ছেলে ফাহিম হোসেন, ফাহাদ হোসেন, মেয়ে ফাহিমা আক্তার ও মেয়ের জামাই।

মানিকের স্ত্রী অভিযোগ করে বলেন, শ্বশুরের অনুমতি নিয়ে শ্বশুরের জায়গায় ঘর নির্মাণ করলেও স্বামী ও শ্বশুরের মৃত্যুর পর ভাসুর, ননদ ও ননদের জামাই তাকে পারিবারিক সম্পওি থেকে উচ্ছেদ করার পরিকল্পনা ও হুমকি দিচ্ছে ক্রমাগত। তাই তিনি মাননীয় পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি ও স্হানীয় জনসাধারণের কাছে ন্যায় বিচার দাবি করছেন।

প্রয়াত মানিকের শ্যালক মো: জাকির হোসেন বলেন, আমার ভগ্নিপতি মানিক ২০২০ সালে করোনায় সৌদি আরবে মারা যায়। ওনার ভাই – বোন পরিবারের কেউ লাশ দেশে আনতে রাজি হয়নি। আমি জীবনের ঝুঁকি নিয়ে মানিকের লাশ দেশে এনে দাফন করেছি। ছেলের শোকে আমার তালই অসুস্থ হয়ে ২০২৫ সালে মৃত্যুবরণ করেন। এখন মানিকের অন্য ভাই -বোনেরা মানিকের স্ত্রী – সন্তানদের পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ করার পরিকল্পনা করছে। আমি জননেতা মাননীয় পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি ও স্হানীয় প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি। তিনি আরও বলেন মানিকের মৃত্যুর পর খুবই অর্থ কষ্টে দিন কাটাচ্ছে তার পরিবার। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে আমাদের দান – দক্ষিণায় কোন মতে দিন কাটাচ্ছে আমার বোন। আমরা সবাই সহযোগিতা করে মানিকের মেয়েকে বিয়ে দিয়েছি। এখন ভিটে ছাড়া হলে তাদের বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাবে।

এবিষয়ে প্রয়াত মানিকের ভাই হান্নান বলেন, আমার বাবা অসুস্থ থাকাকালীন আমার অন্য দুই ভাই সামছুদুদ্দিন দুলাল, মো: হানিফ ও বোন বাবার কাছ থেকে টিপসই নিয়ে জায়গাজমি তাদের নামে দলিল করে নেয় শুনেছি। আমি নিজেও কিছু পাইনি, সম্ভবত মানিকের ঘর ভিটা বাবার নামে রয়ে গেছে বিধায় এখন তারা আরও জমির দাবি করতেছে হয়তো। তবে আমি এসব বিষয়ে কিছু জানিনা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
৪৬৬১ বার পড়া হয়েছে