ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

খিলক্ষেত বাসস্ট্যান্ড এখন মাদকের অভয়ারণ্য

নিজস্ব সংবাদ :

রাজধানীর খিলক্ষেত বাসস্ট্যান্ড এখন যেন প্রকাশ্য মাদকসেবনের আখড়ায় পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে মাদকসেবীরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে চরম ভোগান্তিতে পড়ছেন অফিসগামী যাত্রী, নারী ও শিশুসহ সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, বাসস্ট্যান্ডের ফুটপাত ও আশপাশের এলাকায় একাধিক ব্যক্তি প্রকাশ্যে নেশাজাতীয় দ্রব্য সেবন করছে। অনেককে ফুটপাতে শুয়ে থাকতে দেখা যায়। ফলে যাত্রীদের দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকছে না। চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সেখানে কয়েক মিনিটও দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ছে।অফিসগামী এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিন সকালে বাস ধরতে এসে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়। পরিবার নিয়ে দাঁড়ানো যায় না। প্রশাসন কি কিছুই দেখছে না?”

সবচেয়ে বিস্ময়ের বিষয়, বাসস্ট্যান্ডের ঠিক বিপরীত পাশেই খিলক্ষেত থানা অবস্থিত। স্থানীয়দের দাবি, থানার এত কাছে এমন প্রকাশ্য মাদকসেবন চললেও কার্যকর কোনো নজরদারি চোখে পড়ে না। মাঝে মধ্যে অভিযানের কথা শোনা গেলেও স্থায়ী কোনো সমাধান মিলছে না।

এলাকাবাসীর অভিযোগ, মাদকসেবীদের আনাগোনার কারণে চুরি-ছিনতাইয়ের আশঙ্কাও বাড়ছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। অনেকেই বলছেন, দ্রুত সময়ের মধ্যে নিয়মিত টহল ও কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

সচেতন মহলের প্রশ্ন—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় এমন পরিস্থিতি চলতে থাকলে এর প্রতিকার কোথায়? খিলক্ষেত বাসস্ট্যান্ডকে নিরাপদ ও যাত্রীবান্ধব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
৪৫৭৮ বার পড়া হয়েছে