ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অপরাধের পেছনে মাদক ও জুয়া মূল চালিকা শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo হুতিদের ঠেকাতে সৌদি-ইসরায়েল গোয়েন্দা সহযোগিতা নিয়ে আলোচনা Logo সাংবাদিকতায় ১৭ বছরে তৈরি জঞ্জাল দূর করাই সরকারের লক্ষ্য: পার্থ Logo শেখ হাসিনাকে ঘিরে ভারতের গভীর উদ্দেশ্য আছে: রিজভী Logo গুজব রোধে ফ্যাক্ট চেক প্রচারের আহ্বান প্রেস সচিব সালেহ শিবলীর Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ডিসি-ওসি প্রত্যাহার Logo ভাঙ্গায় প্রকাশ্যে গুলি: গুলশান থেকে দুই আসামি গ্রেপ্তার Logo ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে তিন প্রকল্প, ব্যয় প্রায় আড়াই লাখ কোটি Logo ৭ মাসে রাষ্ট্রীয় মদদে মানবাধিকার লঙ্ঘন হয়নি: মাহদী আমিন Logo মেট্রোরেলের লাইনে কাপড়, দেড় ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন

সচিবালয় থেকে হেঁটে একুশে পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব সংবাদ :

সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক ঘণ্টা পর অনুষ্ঠান শেষে পুনরায় হেঁটেই তিনি মন্ত্রিপরিষদ ভবনের কার্যালয়ে ফিরে আসেন। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫ নম্বর গেট দিয়ে হেঁটে পরিবহন পুল ভবনের সামনে দিয়ে ওসমানী মিলনায়তনে যান। অনুষ্ঠান শেষে দুপুর ১২টার দিকে ৩ নম্বর গেট হয়ে ফিরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান। এ সময় সচিবালয়ের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য তার গতিপথের দুই পাশে অবস্থান নেন। এর আগে সকাল ৯টা ৪ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৩০ মিনিটে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
৪৬৩৪ বার পড়া হয়েছে