ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাজেকে দুই আঞ্চলিক দলের সশস্ত্র সংঘর্ষ, আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা Logo খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহরে ককটেল নিক্ষেপ, আতঙ্কে ছুটোছুটি Logo ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি Logo হেমন্তে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব সতর্কতা Logo ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম Logo ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি Logo এইচএসসির ফলাফলে দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ Logo তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড Logo গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান Logo প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত, ২৩২ ভোট পেয়ে সভাপতি মো: মনিরুল ইসলাম হাওলাদার, ২১৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক মো: রফিক উল্যাহ নির্বাচিত হয়। মঙ্গলবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলে বিরতিহীন ভোট গ্রহণ। নির্বাচনে ৩৮২ জন ভোটারের মধ্যে ৩৭০ জন আইনজীবী ভোটার ভোটাধীকার প্রয়োগ করে। নির্ধারিত কোন প্যানেলভূক্ত ভাবে নির্বাচন না হলেও দিন শেষে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীদেরই জয়জয়কার হয়েছে। জামায়াতে ইসলামী সমর্থিত কোন প্রার্থী নির্বাচনে জয়লাভ করতে পারেনি।

১৫ পদের বিপরীতে ২৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি আবদুল মজিদ (২১৬) , মো: আবুল খায়ের ভূঁইয়া (১৯৮),সহ-সাধারণ সম্পাদক পদে চাঁদমনি মোহন (১৭৩), ফকরুল ইসলাম জুয়েল (১৭৬), পাঠাগার সম্পাদক পদে মোহাম্মদ মোশারফ হোসাইন (২৯২), সাংস্কৃতিক সম্পাদক পদে জামাল উদ্দিন -১(১৫৮), অডিটর পদে মো: রাফিকুল হাসান (অপু) (২৩১), সদস্য পদে মো: আজহার উদ্দিন (রকি)(২৫১), আবদুর রহিম মানিক (২১০),আবদুল্লাহ আল নোমান (২১৪), মো: ইউসুফ মানিক (২১৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আইনজীবী এ,কে,এম হুমায়ুন কবির।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
৪৬৭৯ বার পড়া হয়েছে