র্যাব-৭ এর জালে ৫ মাদক কারবারি: চুনা ফ্যাক্টরী মোড় থেকে উদ্ধার ৪৯ হাজার ইয়াবা
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরী মোড় এলাকায় মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৭ ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখ আনুমানিক ১২৩০ ঘটিকায় র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরী মোড়স্থ মের্সাস আইল্যান্ড ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০৫ জন ব্যক্তি ০৩টি মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার চেষ্টাকলে র্যাব সদস্যরা অভিযুক্ত ১। আব্দুর রশিদ (৪০), পিতা- মৃত ফজলুল হক, সাং- দক্ষিণ কলাতলী, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার, ২। কামরুল হক চৌধুরী (৩৫), পিতা- মৃত তমিজুর রহমান, সাং-সুখলাল পাড়া, থানা- চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ শাহনেওয়াজ সাজু (২৯), পিতা- মৃত শহিদউল্লাহ, সাং- গাজীর বাড়ি, থানা- সন্দীপ, জেলা- চট্টগ্রাম, ৪। মোঃ সালাউদ্দিন কাদের (২৫), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- পশ্চিমপাড়া, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার, এবং ৫। শাখাওয়াত হোসেন(২০), পিতা- মোক্তার হোসেন, সাং- তেলিপাড়া, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামদের আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে অভিযুক্তদের সাথে থাকা ০২টি হলুদ ও লাল রঙের শপিং ব্যাগের মধ্যে পলিথিনের ভিতরে ২৪৫টি পলিজিপার প্যাকেটে বিশেষ কৌশলে রক্ষিত ৪৯ হাজার ১৫ পিস ইয়াবা উদ্ধারসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ৩টি মোটরসাকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৪৮ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত অভিযুক্তদের এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।















