ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

পূর্বাচল প্রেসক্লাবের যাত্রা শুরু: নেতৃত্বে সময় টিভির রাশেদ ও দেশ টিভির রাসেল

নিজস্ব সংবাদ :

‘‌‌সত্যের পক্ষে সাংবাদিকতার শক্তি’ স্লোগানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল প্রেসক্লাবের ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পূর্বাচল প্রেসক্লাবের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠানের আয়োজন করা হয়। সময় টিভির সাংবাদিক মো. রাশেদুল ইসলামকে সভাপতি, দেশ টিভির সাংবাদিক রাসেল মাহমুদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন একুশে টিভির সাংবাদিক রবিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এমএস ডালিম, ডেইলী অবজারভারের সাংবাদিক শাহেল মাহমুদ সহ-সভাপতি, বৈশাখী টিভির সাংবাদিক আতাউর রহমান সানী সাংগঠনিক সম্পাদক।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবকণ্ঠের সিও সৌরভ হাসান সজীব, পূর্বাচল প্রেসক্লাবের উপদেষ্টা হানিফ মোল্লা, জনকণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার ইসরাফিল ফরাজী, সময় টিভির জেষ্ঠ্য বার্তাকক্ষ সম্পাদক তৌফিক মাহমুদ, এটিএন বাংলার অনলাইন ও ডিজিটালের নিউজ এডিটর আল-ইমরান, রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাত্তার আলী সোহেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, কালের কণ্ঠের সাংবাদিক আহমেদ রাসেল, যমুনা টিভির সাংবাদিক জয়নাল আবেদীন জয়, একাত্তর টিভির সাংবাদিক রিয়াজ হোসেন, জিটিভির সাংবাদিক আশিকুর রহমান হান্নান, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক জাহাঙ্গীর আলম হানিফ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, পূর্বাচল প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের জন্য একটি পেশাদার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে পূর্বাচল প্রেসক্লাবের একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে স্থানীয় ও কর্মরত সাংবাদিকদের দায়িত্ব দেওয়া হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবকে একটি শক্তিশালী ও নিরপেক্ষ সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের ঐক্যই আমাদের শক্তি। পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হবে পূর্বাচল প্রেসক্লাবের মূল লক্ষ্য।সাধারণ সম্পাদক বলেন, স্থানীয় সমস্যা, জনস্বার্থ এবং উন্নয়নমূলক সংবাদ তুলে ধরতে প্রেসক্লাব সক্রিয় ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়। স্থানীয় সাংবাদিক মহল পূর্বাচল প্রেসক্লাবের যাত্রাকে স্বাগত জানিয়ে এটিকে সাংবাদিকদের জন্য একটি নতুন দিগন্ত হিসেবে দেখছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
৪৬৩৩ বার পড়া হয়েছে