ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

রায়পুরে প্রবাসী প্রাক্তন ছাত্রদলের জমকালো অভিষেক অনুষ্ঠিত

শাহজাহান মাসুদ, রায়পুর (লক্ষীপুর)
প্রবাসীদের ভাবনায় আগামীর রায়পুর” এই স্লোগানকে সামনে রেখে আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে রায়পুরে প্রবাসী প্রাক্তন ছাত্রদলের উদ্যোগে এক জমকালো অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়ার প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেন নেতাকর্মীরা। শনিবার বিকেলে রায়পুর পৌর এলাকার গুহা চাইনিজ সেন্টারে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন প্রবাসী প্রাক্তন ছাত্রদলের সভাপতি এইচ এম মোরশেদ ফারুক।
এইচ এম মোরশেদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা নিউমার্কেট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিপু, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক হারুনুর রশিদ হিরু এবং উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, প্রবাসী প্রাক্তন ছাত্র দল সভাপতি আব্দুল কাদের দুলাল, প্রবাসী প্রাক্তন ছাত্র দলের উপজেলা প্রথম যুগ্ম সম্পাদক রানা পাটোয়ারী,  প্রবাসী প্রাক্তন ছাত্র দল  উপজেলা সহ -সভাপতি   মো: মিজানুর রহমান, প্রবাসী প্রাক্তন ছাত্র দল  উপজেলা সহ -সভাপতি  আবু হানিফ তালুকদার, প্রবাসী প্রাক্তন ছাত্র দল পৌর শাখার মো: তানভীর, প্রবাসী প্রাক্তন ছাত্র দল ৫নং চরপাতা ইউনিয়নের সহ -সভাপতি  শাহরিয়ার সোহাগসহ স্থানীয় বিএনপি , যুবদল, ছাত্র দলের অসংখ্য  দলীয় শীর্ষ নেতৃবৃন্দ  সেসময় উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে প্রবাসী প্রাক্তন ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রবাসে অবস্থান করেও রাজনীতির মাঠে সক্রিয় নেতাকর্মীদের মিলনমেলা এক আবেগঘন রাজনৈতিক সমাবেশে রূপ নেয়।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে প্রবাসী প্রাক্তন ছাত্রদলের ভূমিকা গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অতীতে যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তারাই আজ দলীয় আন্দোলন-সংগ্রামে অন্যতম ভরসাস্থল হয়ে উঠেছেন। সভাপতি এইচ এম মোরশেদ ফারুকের ত্যাগ ও নেতৃত্বের কথাও বিশেষভাবে তুলে ধরেন বক্তারা। তারা বলেন, রাজনৈতিক নিপীড়নের কারণে বিদেশে অবস্থান করলেও তিনি কখনো দলীয় রাজনীতি থেকে বিচ্ছিন্ন হননি। পরিবার-পরিজন থেকে দূরে থেকেও তিনি দলীয় আন্দোলন, সামাজিক কর্মকাণ্ড এবং অসহায় মানুষের পাশে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। প্রবাসে থেকেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তার অর্থনৈতিক ও সাংগঠনিক সহযোগিতা নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছে।
বক্তারা আরও বলেন, দেশ-বিদেশে অবস্থানরত সাবেক ছাত্রনেতারা ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার হবে। অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আশাবাদ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রবাসী প্রাক্তন ছাত্রদল আগামীর আন্দোলন ও নির্বাচনী রাজনীতিতে রায়পুরে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশার মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানটি  সমাপ্ত হয়।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৪৬৫৯ বার পড়া হয়েছে