ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব সংবাদ :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। শনিবার রাজধানীর বনানী কবরস্থানে ‘আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ তিনি কোকোর কবর জিয়ারত করেন। এসময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা।
পরে সন্ধ্যায় আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
৪৬১৪ বার পড়া হয়েছে