ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

তাঁতীদল কেন্দ্রীয় নির্বাচনী উপ-কমিটির সদস্য ও কুমিল্লা বিভাগীয় আহ্বায়ক ড. মাইনুল ইসলাম

কুমিল্লা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির অধীনে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় নির্বাচনী উপ-কমিটি গঠন করা হয়েছে। এ উপ-কমিটিতে ১৭ সদস্যবিশিষ্ট কমিটির সদস্য এবং কুমিল্লা বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ।

গত ২০ জানুয়ারি তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পরপরই ড. এ জেড এম মাইনুল ইসলাম কুমিল্লা বিভাগে বিএনপির প্রার্থীদের নির্বাচনী প্রচারণা জোরদারে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেন। বিভাগজুড়ে পৃথকভাবে দায়িত্ব বণ্টনের মাধ্যমে প্রচারণা ও সাংগঠনিক কমিটি গঠন করা হচ্ছে। একই সঙ্গে ধানের শীষের প্রার্থীদের পক্ষে তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ বিষয়ে ড. এ জেড এম মাইনুল ইসলাম বলেন, দলীয় নির্দেশনা ও নিজস্ব পরিকল্পনার সমন্বয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তাঁরা সর্বাত্মকভাবে কাজ করে যাবেন।

তিনি আরও বলেন, ইতোমধ্যে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে এবং কুমিল্লা বিভাগের প্রতিটি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা কমিটি গঠনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, তাঁতীদল কেন্দ্রীয় নির্বাচনী উপ-কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। উপ-কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- হাজী মো. মুজিবুর রহমান (সদস্য সচিব), মো. আব্দুল মতিন চৌধুরী, মো. শহিদ উল্লাহ, মো. গোলাম মওলা খান বাবলু, মো. মঞ্জুরুল মোরশেদ চৌধুরী, মো. বাশারুল আলম কামাল, মো. রেজাউল ইসলাম, ফয়েজ আহমেদ দৌলত, গোলাপ মঞ্জুর, হাজী ফিরোজ কিবরিয়া, মো. মোস্তফা কামাল, মো. সিদ্দিক, ইছাহক আলী, হাজী আব্দুস সাত্তার, মিলন ইসলাম খান ও তাজউদ্দীন তাজু।

এদিকে, তাঁতীদল কুমিল্লা বিভাগীয় নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. এ জেড এম মাইনুল ইসলাম। কমিটির সদস্য সচিব মো. আবুল কালাম। সদস্যদের মধ্যে রয়েছেন- শফিকুর রহমান পাটওয়ারী, আনোয়ার হোসেন ছৈয়াল, জি এস কামাল হোসেন এবং মো. রেজাউল করিম।

নির্বাচনকে সামনে রেখে তাঁতীদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সমন্বিত কার্যক্রম কুমিল্লা বিভাগে নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
৪৬১৯ বার পড়া হয়েছে