ঢাকা ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি থাকায় স্থান সংকুলান না হওয়ায় অনুষ্ঠানটি প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে স্থানান্তর করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা। এ সময় তিনি বলেন, বর্তমানে শিক্ষার্থীরা মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে, যা পড়াশোনার জন্য ক্ষতিকর। তাই অভিভাবকদের উচিত সন্তানদের মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণে রেখে পড়ালেখায় মনোযোগী করে তোলা।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, বাড়ির কাজ তদারকি এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি অপ্রয়োজনীয় আড্ডা ও অসৎ সঙ্গ থেকে সন্তানদের দূরে রাখতে পরিবারকে সচেতন ভূমিকা পালন করতে হবে। সমাবেশে উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন এবং শিক্ষকদের উদ্যোগের প্রশংসা করেন। শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
৪৬৮০ বার পড়া হয়েছে