ঢাকা ১২:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিংবডির নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ঐতিহ্যবাহী কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিংবডির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ্যাডভোকেট ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে নব-নিযুক্ত সভাপতি কলেজ ক্যাম্পাসে আসলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী ও গভর্নিংবডির অন্যতম সদস্য মনির হোসেন ফুল দিয়ে তাঁকে বরণ করে নেয়। এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং গভর্নিংবডির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এ্যাডভোকেট ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি বলেন, কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী নব-নিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী হবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও গভর্নিং বডির সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন সভাপতির নেতৃত্বে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ আগামী দিনে শিক্ষা ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
৪৬৮২ বার পড়া হয়েছে