র্যাব-৭ এর অভিযানে রাঙ্গুনিয়ায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার মামলা নং-১৬(০৮)১২, জিআর-১৫২/১২, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন/২০০০ (সংশোধনী/২০০৩) এর ৭/৯(১) মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল মালেক প্রকাশ ননাইয়া চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৭ জানুয়ারি ২০২৬ইং তারিখে আনুমানিক ১৬০০ ঘটিকায় র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন মোগলেরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ পূর্বক ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল মালেক প্রকাশ ননাইয়া(৫৪), পিতা-আব্দুল ছাত্তার প্রাকাশ টুইন্না, সাং-লালানগর, থানা-রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।























