ঢাকা ১০:২০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাজেকে দুই আঞ্চলিক দলের সশস্ত্র সংঘর্ষ, আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা Logo খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহরে ককটেল নিক্ষেপ, আতঙ্কে ছুটোছুটি Logo ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি Logo হেমন্তে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব সতর্কতা Logo ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম Logo ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি Logo এইচএসসির ফলাফলে দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ Logo তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড Logo গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান Logo প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

রায়পুরে স্কুল ছাত্রীর ফাঁস দিয়ে আত্মহত্যা

শাহজাহান মাসুদ, রায়পুর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।  গত মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার  ১০ নং রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামের  মৈশাল বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত সালমা ওই এলাকার মনোয়ার হোসেনের বড় মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সালমা। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ আক্তার মিতু তাকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যার কারণ সম্পর্কে  রিপোর্টটি লেখা পর্যন্ত তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এদিকে নিহত সালমার মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
৪৬৬৮ বার পড়া হয়েছে