ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত Logo বন্ধ হওয়া সব কারখানা দ্রুত চালু করা হবে: প্রধানমন্ত্রী Logo বুথফেরত সমীক্ষা ‘টাকা দিয়ে করানো’, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। Logo সিদ্ধিরগঞ্জ থানায় করা দুই মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন। Logo রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করার দাবি নাহিদ ইসলামের Logo শত্রুপক্ষ ‘হার্ট অ্যাটাক’ করবে, নতুন অস্ত্র নিয়ে ইরানের বার্তা Logo ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন শিল্পি Logo হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক Logo চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত Logo উগান্ডায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান: বাংলাদেশিসহ ২৩১ বিদেশি আটক

সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১২ জানুয়ারি

নিজস্ব সংবাদ :

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ১২ই জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ দিন ধার্য করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি তে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা। এদিকে সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

শুনানিতে প্রসিকিউশন জানায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় ফোনালাপ করেন আনিসুল হক ও সালমান এফ রহমান। সেই ফোনালাপের এক পর্যায়ে ‘কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করে দিতে হবে’-বলেন তারা। এ বক্তব্যের পর কারফিউ জারি করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। প্রসিকিউশন এই উসকানিকে মানবতাবিরোধী অপরাধের মূল উপাদান হিসেবে চিহ্নিত করে বিচার শুরুর প্রার্থনা জানিয়েছে। অন্যদিকে আসামিপক্ষের শুনানিতে অভিযোগ গঠনের বিরোধিতা এবং আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি আবেদন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি বলেন, প্রসিকিউশনের শোনানো ফোনালাপটি সালমান এফ রহমান বা আনিসুল হকের নয় বলে এর দায় থেকে আসামিদের অব্যহতির দাবি জানান তিনি। এছাড়া জুলাই-আগস্টে সংগঠিত হত্যাকান্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা না থাকা এবং ফোনালাপের বিশ্বাসযোগ্যতা নিয়ে আইনি ব্যাখ্যা তুলে ধরেন মুনসুরুল হক। এরপর তিনি আসামিদের অব্যাহতির আবেদন পেশ করেন। উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য এই দিন ধার্য করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
৪৫৮৩ বার পড়া হয়েছে

ধানের শীষে ভোট দিন