ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাজেকে দুই আঞ্চলিক দলের সশস্ত্র সংঘর্ষ, আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা Logo খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহরে ককটেল নিক্ষেপ, আতঙ্কে ছুটোছুটি Logo ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি Logo হেমন্তে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব সতর্কতা Logo ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম Logo ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি Logo এইচএসসির ফলাফলে দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ Logo তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড Logo গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান Logo প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

চট্টগ্রাম ইপিজেড এলাকায় জুয়া খেলার সময় ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭

নিজস্ব সংবাদ :

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন খেজুরতলা এলাকায় একটি বসত ঘরে নগদ টাকার বিনিময়ে জুয়া খেলছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৩ জানুয়ারি ২০২৬ইং তারিখে আনুমানিক ০১১৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন খেজুরতলা এলাকার জনৈক সাইফুলের বসত বাড়ী এলাকায় পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র‌্যাব সদস্যরা অভিযুক্ত ১। মোঃ সুমন মিয়া (৩০), পিতা-মৃত আহম্মদ আলী, সাং-বলাই শিমুল, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা, ২। মোঃ নুর উদ্দিন (৪৫), পিতা-মৃত সালেহ জহুর, সাং-কাটঘর বাজার ধুমপাড়া, থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ রাশেদ (৪৭), পিতা- মৃত আব্দুস সোবহান, সাং-মনির নগর, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ জাহেদ হোসেন (৪০), পিতা-মৃত খাইরুল আমীন, সাং-কাজীর গলি, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ হাসান (৩৬), পিতা-মৃত ইসমাইল, সাং- ইছামতি আলী নগর, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, এবং ৬। মোঃ হাসান (৩৮), পিতা- মৃত ফিরোজ আহম্মেদ, সাং-পহঁরচাদা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজারদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আকটকৃতদের উপস্থিতিতে জনৈক সাইফুলের এর দোচালা টিন ঘর তল্লাশী করে জুয়ার আসর থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ১৫৬টি তাস এবং নগদ ১,৮৮,৩০০/- (এক লক্ষ আটাশি হাজার তিনশত) টাকা উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
৪৬৬৩ বার পড়া হয়েছে