ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বুথফেরত সমীক্ষা ‘টাকা দিয়ে করানো’, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। Logo সিদ্ধিরগঞ্জ থানায় করা দুই মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন। Logo রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করার দাবি নাহিদ ইসলামের Logo শত্রুপক্ষ ‘হার্ট অ্যাটাক’ করবে, নতুন অস্ত্র নিয়ে ইরানের বার্তা Logo ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন শিল্পি Logo হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক Logo চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত Logo উগান্ডায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান: বাংলাদেশিসহ ২৩১ বিদেশি আটক Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে আনার দাবি রুমিন ফারহানার Logo বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয়ে চুক্তি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, এখনো হয়নি মামলা

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আয়েশা আক্তারের (৮) মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দুই বোন সালমা আক্তার স্মৃতি ও সামিয়া আক্তার বিথি ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ঢাকা হাসপাতালে ও লক্ষ্মীপুরে দগ্ধদের দেখেতে যান। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার আবু তারেক জানান, আগ্নিকান্ডের ঘটনায় দূর্বৃত্তায়ন ও মবের প্রমাণ পাওয়া যায়নি। পেট্টোল ঢেলে আগুন লাগানোর প্রমাণও মেলেনি। পরিবারকে মামলা করতে বলা হয়েছে। এখনো মামলা করেনি তারা। ঘটনাটির তদন্ত চলমান রয়েছে।  এর আগে, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, দগ্ধদের মধ্যে স্মৃতির শরীরের ৮০ শতাংশ ও বিথির ৩০ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধ বেলাল সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।

পরিবার ও স্থানীয়রা জানায়, ভবানীগঞ্জের চরমনসা এলাকায় নিজ বসতঘরে (টিনসেড) রাত প্রায় ১২.৩০ স্ত্রী সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন বেলাল। হঠাৎ ঘরের চারিদিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। মুহুর্তেই আগুণে পুড়ে যায় পুরো ঘর। আগুনের তাপে ঘুম ভাঙ্গে বেলাল ও তার স্ত্রীর। দিক – বেদিক ছুটাছুটি করে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে দরজায় দেখেন বাহির থেকে কেউ তালা লাগিয়ে দিয়েছে। ছোট দুই সন্তান ও স্ত্রী নিয়ে কোনমতে ঘর থেকে বের হয়ে জীবন বাঁচান বেলাল।  এসময় দগ্ধ হন তিনি, এর আগেই ঘুমন্ত শিশু আয়েশা জেগে উঠে ঘরের খাটের নিচে লুকিয়ে থাকলে পুড়ে ছাই হয়ে মৃত্যু বরণ করে। অপর দুই বোন স্মৃতি ও বিথি অগ্নিদগ্ধ হয়ে ঘর থেকে বের হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় বিথি ও স্মৃতিকে ঢাকায় বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়। এর আগে পুড়ে ছাই হয়ে যায় পুরো ঘর ও আসবাবপত্র।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
৪৫৯৭ বার পড়া হয়েছে

ধানের শীষে ভোট দিন