ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বুথফেরত সমীক্ষা ‘টাকা দিয়ে করানো’, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। Logo সিদ্ধিরগঞ্জ থানায় করা দুই মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন। Logo রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করার দাবি নাহিদ ইসলামের Logo শত্রুপক্ষ ‘হার্ট অ্যাটাক’ করবে, নতুন অস্ত্র নিয়ে ইরানের বার্তা Logo ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন শিল্পি Logo হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক Logo চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত Logo উগান্ডায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান: বাংলাদেশিসহ ২৩১ বিদেশি আটক Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে আনার দাবি রুমিন ফারহানার Logo বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয়ে চুক্তি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

পেট্রোবাংলার পরিচালক রফিকুলকে ঘিরে দুর্নীতি অনুসন্ধান শুরু

নিজস্ব সংবাদ :

দেশের গ্যাস মজুদের গোপন তথ্য বিদেশিদের কাছে সরবরাহসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (১৫ ডিসেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক মো. তানজির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অবৈধভাবে গ্যাস সংযোগ/পুনঃসংযোগ ও গ্যাস বিল মওকুফ, নিয়োগ, পদোন্নতি ও ঠিকাদারের বিল প্রদান ও বিদেশিদের দেশের গ্যাস মজুদ সংক্রান্ত তথ্য বিক্রির মাধ্যমে ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয় কমিশন থেকে অনুমোদন দেওয়া হয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলাম বিদেশিদের কাছে দেশের গ্যাস মজুদ সংক্রান্ত গোপন তথ্য বিক্রি করে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ প্রদান, বিল মওকুফ, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম এবং ঠিকাদারদের বিল পরিশোধে দুর্নীতিসহ নানা অভিযোগ দুদকের কাছে জমা পড়েছে। এরই মধ্যে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

@dhakapost

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
৪৬১১ বার পড়া হয়েছে

ধানের শীষে ভোট দিন