ঢাকা ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাজেকে দুই আঞ্চলিক দলের সশস্ত্র সংঘর্ষ, আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা Logo খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহরে ককটেল নিক্ষেপ, আতঙ্কে ছুটোছুটি Logo ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি Logo হেমন্তে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব সতর্কতা Logo ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম Logo ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি Logo এইচএসসির ফলাফলে দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ Logo তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড Logo গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান Logo প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির জ্যেষ্ঠ উপদেষ্টা হলেন রাজু আহমেদ

লায়ন ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সাংবাদিক রাজু আহমেদ।

তিনি বর্তমানে দৈনিক জনবাণী পত্রিকার সিনিয়র রিপোর্টার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বহুমুখী সাংবাদিকতা অভিজ্ঞতা, সংগঠন পরিচালনা দক্ষতা এবং তরুণদের পথনির্দেশনায় তাঁর ইতিবাচক ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি।

সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন—জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে রাজু আহমেদের দিকনির্দেশনা সংগঠনের কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং ক্যাম্পাস রিপোর্টিংয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি পাবে।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় রাজু আহমেদ বলেন, তরুণ সাংবাদিকদের সঙ্গে কাজ করতে সবসময়ই ভালো লাগে। তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির উন্নয়ন ও শিক্ষার্থীদের পেশাদারিত্ব বৃদ্ধিতে আমি সর্বোচ্চ সহযোগিতা করবো। তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা মনে করছেন, তাঁর অভিজ্ঞতা ও পরামর্শ সংগঠনের কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
৪৭০১ বার পড়া হয়েছে