ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

বাঁশখালীতে হত্যা মামলার প্রধান আসামি আটক: র‌্যাব-৭ এর সফল অভিযান

নিজস্ব সংবাদ :

ভিকটিম মৃত রিপু আক্তার (৩১) বাঁশখালী পৌরসভার লস্করপাড়া এলাকার নুর মোহাম্মদ প্রকাশ মিয়া এর স্ত্রী। ভিকটিম ও মামলার আসামিগণ একই গোত্রের লোক এবং নিকট আত্মীয় হয়। আসামিগণের সাথে ভিকটিমের পিতার বাড়ীর লোকজনের জায়গা-সম্পত্তির বিরোধ ও পূর্ব মামলা মোকদ্দমা চলছে। ঘটনার ২দিন পূর্বে ভিকটিম রিপু আক্তার স্বাভাবিক ভাবে তার পিতার বাড়ীতে বেড়াতে যায়। গত ২৩ অক্টোবর ২০২৫ইং আনুমানিক ১০০০ ঘটিকায় ভিকটিম রিপু আক্তার তার পিতার বাড়ীর উঠানে হাটার সময় আসামিগণ ভিকটিম রিপুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ভিকটিম রিপু প্রতিবাদ করায় সাথে সাথে উল্লেখ্য আসামিগণসহ অজ্ঞাতনামা আসামিগণ পূর্ব পরিকল্পিত ভাবে একই উদ্দেশ্য সাধনে এবং একই অভিপ্রায়ে হত্যার উদ্দেশ্যে লাঠি, লোহার রড ও ইট দ্বারা ভিকটিমকে আক্রমণ করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের শোর-চিৎকারে আসামিরা পালিয়ে যায় এবং ভিকটিমকে মুমুর্ষ অবস্থায় ঘটনাস্থল হতে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিকে মৃত্যু ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের স্বামী নুর মোহাম্মদ প্রকাশ মিয়া বাদী হয়ে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২২, তারিখ ২৩ অক্টোবর ২০২৫ইং, ধারা-৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০।

এরই ধারাবাহিকতায় আসামি গ্রেফতারের জন্য র‌্যাব-৭, চট্টগ্রাম নজরদারী অব্যাহত রাখেন। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্নিত মামলার এজাহারনামীয় আসামি চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন বাঁশখালী পৌরসভা উত্তর জলদী কাজী মসজিদ এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৩ নভেম্বর ২০২৫ইং তারিখ আনুমানিক ১৭৫০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল বর্নিত এলাকায় অভিযান পরিচালানা করে আসামি মোঃ মোক্তার হোসেন (৪০), পিতা-মৃতঃ আজম উল্লাহ, সাং-উত্তর জলদী, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম  হয়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
৪৬৩২ বার পড়া হয়েছে