ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বুথফেরত সমীক্ষা ‘টাকা দিয়ে করানো’, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। Logo সিদ্ধিরগঞ্জ থানায় করা দুই মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন। Logo রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করার দাবি নাহিদ ইসলামের Logo শত্রুপক্ষ ‘হার্ট অ্যাটাক’ করবে, নতুন অস্ত্র নিয়ে ইরানের বার্তা Logo ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন শিল্পি Logo হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক Logo চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত Logo উগান্ডায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান: বাংলাদেশিসহ ২৩১ বিদেশি আটক Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে আনার দাবি রুমিন ফারহানার Logo বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয়ে চুক্তি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

রয়টার্স-ইপসোস জরিপ

মার্কিনিদের ৫৮% ট্রাম্পে অসন্তুষ্ট: মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের উৎসাহ বেশি

নিজস্ব সংবাদ :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা দিন দিন কমছে। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে তার প্রতি সমর্থনের হার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। সংবাদ সংস্থা রয়টার্স ও গবেষণা সংস্থা ইপসোস পরিচালিত এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। খবর আল জাজিরার।

জরিপের প্রতিবেদনে অনুযায়ী গত মে মাসে তার প্রতি অসন্তোষ জানায় ৫২ শতাংশ উত্তরদাতা। এরপর গত ছয় মাসে তার প্রতি সমর্থন আরো কমেছে। নভেম্বরে চালানো জরিপে ৫৮ শতাংশ উত্তরদাতা তার প্রতি অসন্তোষ জানান। আর তার প্রতি সমর্থন গত মে মাসের মতোই ৪০ শতাংশে রয়ে গেছে।

ট্রাম্পের কাছে ক্ষমা চাইলো বিবিসি, ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি

এই মাসে ছয় দিন ধরে পরিচালিত অনলাইন জরিপে যুক্তরাষ্ট্রজুড়ে এক হাজার ২০০ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক অংশ নেন। জরিপে তারা শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্পর্কে তাদের মতামত এবং ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে তারা কাকে ভোট দেয়ার পরিকল্পনা করছেন সে সম্পর্কে প্রশ্নের উত্তর দেন।

প্রতিবেদনে দেখা যায়, ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের তুলনায় আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে বেশি উৎসাহী। নিজেদের ডেমোক্র্যাট বলে পরিচয় দেয়া প্রায় ৪৪ শতাংশ নিবন্ধিত ভোটার বলেছেন, তারা ২০২৬ সালের নির্বাচনে ভোট দেয়ার ব্যাপারে ‘খুব উৎসাহী, যেখানে রিপাবলিকানদের সংখ্যা ২৬ শতাংশ।

প্রায় ৭৯ শতাংশ ডেমোক্র্যাট বলেছেন যে তারা মধ্যবর্তী নির্বাচনে ভোট না দিলে আফসোস করবেন, যেখানে রিপাবলিকানদের সংখ্যা ৬৮ শতাংশ।

আগামী বছর কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতেই ভোটগ্রহণ হবে, একইভাবে ১০০ সদস্যের সিনেটের ৩৫টি আসনের জন্যও ভোটগ্রহণ হবে। বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
৪৬৪৯ বার পড়া হয়েছে

ধানের শীষে ভোট দিন