ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo জামিন পেলেন এমপি ‘আমির হামজা‘ Logo প্রথমবারের মত চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ Logo ‘অক্ষত‘ মার্কিন ক্ষেপণাস্ত্র উদ্ধার করে নকল তৈরিতে মরিয়া ইরান Logo বিরোধীদলের ‘অস্থিরতা’ নিয়ে মন্তব্যে সংসদে উত্তাপ Logo শেরেবাংলা ছিলেন সর্বভারতীয় রাজনীতির অবিসংবাদিত নেতা: প্রধানমন্ত্রী Logo একনেক সভায় ১৫ প্রকল্প অনুমোদন, ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo সাভারে সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে পুনরায় তদন্ত Logo প্রশাসনে বড় রদবদলঃ গুরুত্বপূর্ণ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ Logo দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত: নিহত ১৩, আহত কয়েকজন

দেশের মানুষকে হত্যা-নির্যাতন করেছে আওয়ামী লীগ: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

নিজস্ব সংবাদ :

ঠাকুরগাঁও

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষকে হত্যা-নির্যাতন-জুলুম করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা সন্ত্রাস দিয়ে টিকে থাকতে চায়, দেশের মানুষ আওয়ামী লীগকে কখনও ক্ষমা করবে না।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও কিশমত কেশুর বাড়ি লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

হাসিনার উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ভারতে থেকে দেশের সর্বনাশ না করে সাহস থাকলে দেশে এসে আন্দোলন করেন, মানুষের সম্পদ নষ্ট করলে কখনও দেশে ফিরতে পারবেন না। যে অন্যায় করছেন তার প্রায়শ্চিত্ত করবেন, জেল খাটবেন। আমাদের নেত্রী খালেদা জিয়াকে বিনা অপরাধ অনেক বছর জেল খাটিয়েছিলেন।

মির্জা ফখরুল বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। যারা মুনাফেকি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে।

​বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন যদি আর পিছিয়ে দেওয়া হয়, তবে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। সংস্কারের বিষয়ে যে বিষয়ে আমরা একমত হয়েছি, তার বাইরে কিছু জোর করে চাপিয়ে দিলে এর সমস্ত দায় সরকারকেই নিতে হবে। একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। যারা মুনাফেকি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে।

মির্জা ফখরুল আরো বলেন, পিআর পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থী হওয়া সম্ভব নয়। এই পদ্ধতিতে দলের বাইরে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। ​বিগত সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করে তিনি বলেন, এমন কাজ আমরা কেন করবো, জনগণ তাহলে আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াবে।

ক্ষমতায় এলে ১৫ মাসে এক কোটি বেকারের কর্মসংস্থান ​তিনি প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ‘আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে চাই’ বলেও উল্লেখ করেন তিনি।

ইউনিয়ন বিএনপি সভাপতি ডা. আহম্মদ আলীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুহিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
৪৬২৪ বার পড়া হয়েছে

ধানের শীষে ভোট দিন