ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সুখী জীবনের মন্ত্র শেখাচ্ছে নিউজিল্যান্ডের মাওরি সংস্কৃতির ‘মানাআকিতাঙ্গা’ Logo আইজিপির ‘ক্রসফায়ার’ শব্দচয়ন ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ঠাকুরগাঁও-১ আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ Logo সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির সামনে যুবলীগের মিছিল, তদন্তের নির্দেশ ডিআইজির Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৮১ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার Logo অপপ্রচার না করে জনগণের সমস্যা সমাধানে মনোযোগ দিন: আমিনুল হক Logo টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী Logo ফুটপাত ও সড়ক দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক Logo স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, বাড়তে পারে প্রাণহানি Logo ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের পক্ষে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি

আইজিপির ‘ক্রসফায়ার’ শব্দচয়ন ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনের কঠোর প্রয়োগের কথা বলতে গিয়ে অসতর্কতাবশত আইজিপি এমন শব্দচয়ন করে থাকতে পারেন। আইজিপি ক্রসফায়ার করার নির্দেশনা সরকারের কাছ থেকে পেয়েছেন বা নিজে তা করতে চান—এমন কথা বলেননি। তবে এ ধরনের শব্দ ব্যবহার করা ঠিক হয়নি।

বুধবার বিকেলে সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের আট মাসের মেয়াদে কোনো ক্রসফায়ার, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যু বা গুমের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে একটি অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার অভিযোগটি তদন্ত করেছে। পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংস্থাকে স্বাধীনভাবে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে এ বিষয়ে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করা যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারও তদন্ত করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ বিষয়ে প্রশ্ন তুললে তাদেরও তদন্ত করার আহ্বান জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ ওই অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দেয়নি।’

তিনি আরও বলেন, সরকারের আট মাসের কর্মকাণ্ড একটি সরকারের ভূমিকা বিশ্লেষণ ও মূল্যায়নের জন্য যথেষ্ট সময়। সরকারের মেয়াদের প্রায় এক-ষষ্ঠাংশ ইতোমধ্যে পার হয়েছে।

গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে পাস হওয়া আইনে ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে। এ ক্ষেত্রে দুটি ব্যবস্থা রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী, দায়ী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রির মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। তা সম্ভব না হলে রাষ্ট্র ক্ষতিপূরণ দেবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
৪৫১৮ বার পড়া হয়েছে