ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সুখী জীবনের মন্ত্র শেখাচ্ছে নিউজিল্যান্ডের মাওরি সংস্কৃতির ‘মানাআকিতাঙ্গা’ Logo আইজিপির ‘ক্রসফায়ার’ শব্দচয়ন ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ঠাকুরগাঁও-১ আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ Logo সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির সামনে যুবলীগের মিছিল, তদন্তের নির্দেশ ডিআইজির Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৮১ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার Logo অপপ্রচার না করে জনগণের সমস্যা সমাধানে মনোযোগ দিন: আমিনুল হক Logo টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী Logo ফুটপাত ও সড়ক দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক Logo স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, বাড়তে পারে প্রাণহানি Logo ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের পক্ষে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, ছাত্রলীগের দুই নেতার ৫ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপসাহিত্য সম্পাদক ফাল্গুনী দাস তন্বী এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ওরফে সাজেদুর রহমান সোহানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন দুই আসামির সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানির সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী শরিফুল ইসলাম রিমান্ড বাতিল করে তাঁদের জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ২২ অক্টোবর ফাল্গুনী দাস তন্বীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৩ অক্টোবর তাঁকে কারাগারে পাঠানো হয়। আর গত ২৪ অক্টোবর রাতে মিরপুর এলাকা থেকে সোহানকে গ্রেপ্তার করা হয়। ২৫ অক্টোবর তাঁকেও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর গুলশান-১ এলাকায় কয়েক শ মানুষের অংশগ্রহণে একটি মিছিল হয়। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে ওই দিনই সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
৪৫১৯ বার পড়া হয়েছে