ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঠাকুরগাঁও-১ আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ Logo সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির সামনে যুবলীগের মিছিল, তদন্তের নির্দেশ ডিআইজির Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৮১ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার Logo অপপ্রচার না করে জনগণের সমস্যা সমাধানে মনোযোগ দিন: আমিনুল হক Logo টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী Logo ফুটপাত ও সড়ক দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক Logo স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, বাড়তে পারে প্রাণহানি Logo ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের পক্ষে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি Logo পুরোনো বাণিজ্য মেলার মাঠে মেলার স্থাপনা ভাঙচুর, শিক্ষার্থীদের সচিবালয় স্থাপনে আপত্তি Logo অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ

বিএনপি নেতা আবদুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ছিঁড়ে ফেলা হলো ব্যানার-ফেস্টুন

নিজস্ব প্রতিবেদক

ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় ছেলের সম্পৃক্ততার অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা আবদুল আজিজের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ নেতাকর্মীদের একাংশ নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্বরসহ বিভিন্ন স্থানে তাঁর ব্যানার, ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে আশফাক আহমেদ নামে এক প্রবাসীর ফেসবুক আইডি থেকে তিনটি ভিডিও প্রকাশ করা হয়। প্রায় পাঁচ মিনিটের এসব ভিডিও ক্লিপে আবদুল আজিজকে এক নারীর সঙ্গে স্পর্শকাতর কথোপকথন ও বিভিন্ন অঙ্গভঙ্গি করতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভিডিও ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আবদুল আজিজের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে শাকিলের জানাজায় বক্তব্য দিতে গিয়ে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের একাংশের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে পড়েন সংসদ সদস্য আবদুল আজিজ। এ ঘটনাকে কেন্দ্র করে গুরুদাসপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, আবদুল আজিজ নাটোর-৪ (গুরুদাসপুর ও বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
৪৫১৩ বার পড়া হয়েছে