ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিআরটিএ মিরপুর কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড Logo তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনেও গণভোটের বিধান ফিরছে Logo ক্রীড়া কার্ডে স্বাস্থ্যসেবাসহ সব নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা, গণমাধ্যমকে জানানোর আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৯৬ Logo মোদির সঙ্গে বৈঠক করতে দিল্লি গেলেন ভারতের হাইকমিশনার Logo আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি Logo ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ভূপাতিতের প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল Logo আদালত থেকে ফের পালালেন হত্যা মামলার আসামি Logo চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যক্রমে পূর্ণাঙ্গ বিষয় হিসেবে খেলাধুলা

বিআরটিএ মিরপুর কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-১ সার্কেল (মিরপুর-১৩) কার্যালয়ে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে তিন দালালকে আটক করা হয়। তাদের মধ্যে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক তিনজনের মধ্যে মো. মিলন ও মো. রাজীবকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অপর একজনকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, বিআরটিএতে সেবা নিতে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ ছিল একটি চক্রের বিরুদ্ধে।

তিনি বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি কমানো এবং বিআরটিএ কার্যালয়কে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
৪৫১০ বার পড়া হয়েছে