ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উচ্ছেদে থামছে না ফুটপাত দখল, স্থায়ী সমাধানে পরিকল্পনার তাগিদ Logo অননুমোদিত গুদামে শুল্কমুক্ত মদ: টস বন্ডের চার ওয়্যারহাউস সিলগালা Logo আশুলিয়ায় দুই শ্রমিক দল নেতার বাসায় হামলা, আহত ৬ Logo বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন Logo আখতারুজ্জামানের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে মুক্তি দাবি শফিকুর রহমানের Logo দুই দফা প্রাণঘাতী ইনজেকশনেও বেঁচে গেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী Logo দুর্গাপূজায় টানা ৯ দিনের ছুটি পাচ্ছে স্কুলশিক্ষার্থীরা Logo বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার Logo চাঁদা না পেয়ে মারধর ও গুলিবর্ষণ: যুবদলের সাবেক নেতার ৪ দিনের রিমান্ড Logo মুক্তির আগেই ‘দৃশ্যম থ্রি’র অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

শুক্রবার যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিডিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণের পর বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার জানিয়েছে, ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৌফিক ইমরোজ খালিদী। তার মরদেহ কবে দেশে আনা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জানাজা ও দাফনের সময়-স্থান পরে জানানো হবে।

তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যমের পরিচিত মুখ। ২০০৬ সাল থেকে তিনি তার মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে বাংলাদেশের বিভিন্ন ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা এবং যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেছেন।

সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল সাংবাদিকতায় তিনি রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, উন্নয়ন ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে কাজ করেছেন। সাংবাদিকতা ও গণমাধ্যমে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে ডিজিটাল বাংলাদেশ উন্নয়নে বিশেষ স্বীকৃতি হিসেবে জাতীয় আইসিটি পুরস্কার পান তিনি।

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি বলেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারিয়েছে।

রাষ্ট্রপতি তার সঙ্গে থাকা ব্যক্তিগত স্মৃতির কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু তার জন্য অত্যন্ত বেদনাদায়ক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
৪৫১৫ বার পড়া হয়েছে