ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মির্জাপুরে দুর্গামন্দিরে সাত প্রতিমা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের মির্জাপুরে একটি দুর্গামন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের পশ্চিমপাড়ার আর্য সমিতির দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে মণ্ডপ পরিষ্কার করতে গিয়ে স্থানীয়রা প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পান। ভাঙচুর করা প্রতিমার মধ্যে দুর্গা, গণেশ ও অসুরের প্রতিমাও রয়েছে। এ সময় পূজামণ্ডপ এলাকায় অশালীন ছবিও আঁকা দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানান, প্রায় শত বছরের পুরোনো মন্দিরটিতে প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর থেকে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। প্রায় এক সপ্তাহ আগে প্রতিমাগুলোতে মাটির প্রলেপ দেওয়ার কাজ শেষ করে সেগুলো ঢেকে রাখা হয়েছিল।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম, সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা এবং মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

জামুর্কী আর্য সমিতির সভাপতি প্রকাশ বাকালি বলেন, ‘দুর্গাপূজার জন্য নির্মিত সাতটি প্রতিমা রাতের আঁধারে ভাঙচুর করা হয়েছে। প্রায় ১০০ বছর ধরে এই মন্দিরে পূজা হয়ে আসছে। এর আগে এমন ঘটনা ঘটেনি। আমরা প্রশাসনের কাছে সর্বোচ্চ নিরাপত্তা চাই।’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মির্জাপুর উপজেলা শাখার সভাপতি বিকাশ গোস্বামী বলেন, প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা পূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।

সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, পূজামণ্ডপ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য বরাদ্দও দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
৪৫১৪ বার পড়া হয়েছে