ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অপরাধের পেছনে মাদক ও জুয়া মূল চালিকা শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo হুতিদের ঠেকাতে সৌদি-ইসরায়েল গোয়েন্দা সহযোগিতা নিয়ে আলোচনা Logo সাংবাদিকতায় ১৭ বছরে তৈরি জঞ্জাল দূর করাই সরকারের লক্ষ্য: পার্থ Logo শেখ হাসিনাকে ঘিরে ভারতের গভীর উদ্দেশ্য আছে: রিজভী Logo গুজব রোধে ফ্যাক্ট চেক প্রচারের আহ্বান প্রেস সচিব সালেহ শিবলীর Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ডিসি-ওসি প্রত্যাহার Logo ভাঙ্গায় প্রকাশ্যে গুলি: গুলশান থেকে দুই আসামি গ্রেপ্তার Logo ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে তিন প্রকল্প, ব্যয় প্রায় আড়াই লাখ কোটি Logo ৭ মাসে রাষ্ট্রীয় মদদে মানবাধিকার লঙ্ঘন হয়নি: মাহদী আমিন Logo মেট্রোরেলের লাইনে কাপড়, দেড় ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন

শেখ হাসিনাকে ঘিরে ভারতের গভীর উদ্দেশ্য আছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনাকে নিয়ে ভারত কী করতে চায়, তা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এর পেছনে ‘গভীর উদ্দেশ্য’ রয়েছে।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে আপনারা কী করতে চান? আপনাদের উদ্দেশ্যটা কী? নিশ্চয়ই কোনো গভীর উদ্দেশ্য আছে।’

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন মামলার আসামিদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত ‘চক্রান্তের জাল’ তৈরি করছে। তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের সরকার বারবার তাকে হস্তান্তরের কথা বললেও ভারত তা করছে না।

রিজভী বলেন, অতীতে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত এক সাবেক মেজরকে ভারত শেখ হাসিনার কাছে হস্তান্তর করতে পারলে বর্তমানে বাংলাদেশের আদালতে যাদের বিচার চলছে, তাদের কেন হস্তান্তর করা হচ্ছে না—এ প্রশ্নের জবাব দিতে হবে।

তিনি আরও দাবি করেন, বাংলাদেশে গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে গুলি ও হত্যাকাণ্ডে জড়িত অনেকে ভারতে পালিয়ে রয়েছে।

ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ড প্রসঙ্গে রিজভী অভিযোগ করেন, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতার দাবি একটি মুখ্যমন্ত্রী করেছেন। তবে তিনি এ দাবির পক্ষে বক্তব্যের বাইরে কোনো বিস্তারিত তথ্য দেননি।

রিজভী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা গ্রাহ্য করেন না। আপনারা সন্ত্রাসী পাঠিয়ে বাংলাদেশের রাজনীতিবিদদের হত্যার চক্রান্ত করেন। তারপরও আপনারা বলেন, আপনাদের সঙ্গে সম্পর্কের কথা।’

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি আরও বলেন, ‘সামনাসামনি কথা হলে অনেক সুমধুর কথা বলেন। কিন্তু ভেতরে ভেতরে আপনারা যে চক্রান্তের জাল তৈরি করছেন, শেখ হাসিনাকে কেন্দ্র করে, তা অত্যন্ত সুস্পষ্ট।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৪৫০৮ বার পড়া হয়েছে