ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় বের করা ওই মিছিল থেকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন সমকালকে বলেন, মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। মিছিলটি মাত্র পৌনে এক মিনিট স্থায়ী হয়। এর মধ্যেই দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশের ছোড়া রাবার বুলেটে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ওসি জানান, মিছিলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে স্লোগান দেওয়া হয়।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। পুলিশ এগিয়ে গেলে তারা ককটেল ছুড়ে পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মো. আরাফাত ও আব্দুর রহিম। পুলিশ জানিয়েছে, তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকশ মানুষকে মিছিল করতে দেখা গেছে। ভিডিওতে মিছিলকারীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
৪৫০১ বার পড়া হয়েছে