ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন Logo ৮০-৯০-এর দশকের নস্টালজিয়া: অতীত কি সত্যিই এতটা সোনালি ছিল? Logo মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড অত্যন্ত ঝুঁকিপূর্ণ Logo মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ফের ১০০ ডলারের কাছাকাছি তেলের দাম Logo সরকারি দাপ্তরিক যোগাযোগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার নিষিদ্ধ Logo নিকাহ রেজিষ্ট্রার বিষয়ে একাধিক রিট, রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা Logo আগামী অর্থবছরের মধ্যে ৮ বিভাগে ক্যানসার হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এরই মধ্যে এ রুটে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা প্রণয়নের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াতের সময় ও দূরত্ব কমিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পুরো রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তর, ঢাকা-কুমিল্লা কর্ডলাইন নির্মাণ এবং ইলেকট্রিক ট্রেন চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন পরিচালনার বিষয়ে তিনি জানান, এ করিডরে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের জন্য সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ ডিজাইন বা নকশা প্রণয়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

কবে নাগাদ ইলেকট্রিক ট্রেন চালু হবে—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন পাওয়া সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন পরিচালনা সম্ভব হবে। এতে ট্রেনের গড় গতি বাড়বে এবং যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
৪৫০১ বার পড়া হয়েছে