ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগামী অর্থবছরের মধ্যে ৮ বিভাগে ক্যানসার হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত Logo অটোরিকশা বন্ধ নয়, ডিজিটাল নিবন্ধন ও ট্র্যাকিংয়ের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, আহত ১ Logo এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি জহুরুলের ৫ দিনের রিমান্ড Logo বাল্যবিবাহ কোনো সমস্যার সমাধান নয়, বরং বড় সংকটের জন্ম দেয়: মাহ্দী আমিন Logo কোরআন-সুন্নাহবিরোধী আইন পাসের পরিণতি শুভ হবে না: গোলাম পরওয়ার Logo পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান, ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকাসহ আটক ৩ Logo এলজিইডির উন্নয়ন কার্যক্রম ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে কর্মশালা Logo সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে দীপ্ত টিভিতে সাত দিনের বিশেষ আয়োজন

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। যোগদানের অপেক্ষায় থাকা ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষককে পদায়ন করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ববি হাজ্জাজ বলেন, ১৪ হাজারের বেশি নতুন শিক্ষক নিয়োগের জন্য বর্তমানে সব ধরনের বদলি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। ১৪ হাজার শিক্ষকের পদায়ন সম্পন্ন হওয়ার পর আবারও বদলি কার্যক্রম চালু করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জনকে আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর ৪ অক্টোবর তাদের পদায়ন দেওয়া হবে।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় অনলাইনে আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হতো। তবে গত ২১ জুন এ পদ্ধতিতে পরিবর্তন আনে মন্ত্রণালয়। ওই দিন জারি করা এক আদেশে শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য জাতীয়, বিভাগীয়, জেলা, উপজেলা বা থানা পর্যায়ে কমিটি গঠন করা হয়।

এদিকে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। এসব পদে পদোন্নতি ও নিয়োগের বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালুর বিষয়ে ববি হাজ্জাজ বলেন, আগামী ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করা সম্ভব হবে বলে সরকার আশা করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
৪৫১১ বার পড়া হয়েছে