ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুয়াকাটা ভ্রমণে গিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫ Logo চট্টগ্রামমুখী ১১ দলীয় জোটের লংমার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়তে পারে: পরওয়ার Logo মাসের শেষ দিকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী Logo ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের Logo সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা Logo বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসায় কড়াকড়ি Logo মাদারীপুরে পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ Logo নিষেধাজ্ঞা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১১ দিনে ইরানের ১০০ কোটি ডলারের বেশি তেল আয় Logo ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার Logo আগস্টে নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ২৫২ জন

নিষেধাজ্ঞা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১১ দিনে ইরানের ১০০ কোটি ডলারের বেশি তেল আয়

আন্তর্জাতিক ডেস্ক

তীব্র আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও তেল বিক্রি অব্যাহত রেখেছে ইরান। গত ১১ দিনে দেশটি তেল বিক্রি করে ১০০ কোটি ডলারেরও বেশি রাজস্ব অর্জন করেছে। গত ২ সেপ্টেম্বর এই অর্থ ইরানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যুক্ত হয়েছে।

ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা যুক্ত হওয়ায় ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা মেটানোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম পাঁচ মাসেই ইরান পুরো বছরের বাজেটে প্রাক্কলিত তেল আয়ের ৮০ শতাংশেরও বেশি রাজস্ব অর্জন করতে সক্ষম হয়েছে। ইরানের এই অর্থবছর শুরু হয়েছে ২১ মার্চ ২০২৬ এবং শেষ হবে ২০ মার্চ ২০২৭।

বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে হরমুজ প্রণালি ঘিরে সামরিক উত্তেজনা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রি বন্ধ হয়নি। নিষেধাজ্ঞা ও ভূরাজনৈতিক চাপের মধ্যেও দেশটির তেল রপ্তানি থেকে বিপুল পরিমাণ রাজস্ব অর্জন অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
৪৫০৫ বার পড়া হয়েছে