ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যম স্বাধীনতা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ Logo দূষণের দায়ে ভারত-চিন-আমেরিকার কাছে ক্ষতিপূরণ চাইতে পারে নেপাল Logo কয়লা পরিবহন সংকটে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে আদানির গড্ডা কেন্দ্র Logo মধ্যপ্রাচ্যে ‘অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির’ সতর্কতা যুক্তরাষ্ট্রের Logo টনসিলাইটিস: কারণ, লক্ষণ, চিকিৎসা ও কখন প্রয়োজন অপারেশন Logo বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার দাবি আনুষ্ঠানিক নয়: মালয়েশিয়া সরকারের মুখপাত্র Logo ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির সভাপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে আহসান লাবিব Logo পছন্দের ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার: মাহ্দী আমিন Logo দুই বছরের মধ্যে জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: প্রধানমন্ত্রী Logo আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার দাবি আনুষ্ঠানিক নয়: মালয়েশিয়া সরকারের মুখপাত্র

নিজস্ব প্রতিবেদক

আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়া হবে বলে বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের করা দাবি দেশটির সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করা যাবে না বলে মন্তব্য করেছেন মালয়েশিয়া সরকারের মুখপাত্র ফাহমি ফাদজিল।

আজ বুধবার মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ খবর দিয়েছে নিউ স্ট্রেইটস টাইমস ও মালয়মেইল।

গত রোববার নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। ওই বৈঠকে অংশ নেওয়া প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছিলেন, বাংলাদেশ থেকে সেপ্টেম্বরের শেষ নাগাদ কর্মী নিয়োগ শুরু হবে এবং ছয় মাসের মধ্যে তা সম্পন্ন হবে বলে হাইকমিশনার জানিয়েছেন।

তিনি আরও দাবি করেছিলেন, মালয়েশিয়ার তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে মোট দুই লাখ কর্মী নেওয়া হবে। এ ছাড়া আরও ১০ হাজার শ্রমিককে বিনা খরচে নেওয়ার কথা রয়েছে।

তবে মালয়েশিয়া সরকারের মুখপাত্র ফাহমি ফাদজিল বলেন, দেশটির মানবসম্পদমন্ত্রী আর রামানানের সঙ্গে যোগাযোগ করে তিনি জানতে পেরেছেন, বাংলাদেশের প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যকে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে দেখা উচিত হবে না।

ফাহমি বলেন, ‘আমি বিষয়টি নিয়ে মানবসম্পদমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি এবং তিনি আমাকে জানিয়েছেন, এটি বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য নয়।’

তিনি আরও বলেন, তার বোঝাপড়া অনুযায়ী এটি একজন জুনিয়র মন্ত্রীর দেওয়া বক্তব্য। ফলে এটি বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের প্রতিনিধিত্ব করে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
৪৫০৫ বার পড়া হয়েছে