ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যম স্বাধীনতা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ Logo দূষণের দায়ে ভারত-চিন-আমেরিকার কাছে ক্ষতিপূরণ চাইতে পারে নেপাল Logo কয়লা পরিবহন সংকটে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে আদানির গড্ডা কেন্দ্র Logo মধ্যপ্রাচ্যে ‘অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির’ সতর্কতা যুক্তরাষ্ট্রের Logo টনসিলাইটিস: কারণ, লক্ষণ, চিকিৎসা ও কখন প্রয়োজন অপারেশন Logo বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার দাবি আনুষ্ঠানিক নয়: মালয়েশিয়া সরকারের মুখপাত্র Logo ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির সভাপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে আহসান লাবিব Logo পছন্দের ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার: মাহ্দী আমিন Logo দুই বছরের মধ্যে জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: প্রধানমন্ত্রী Logo আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

দুই বছরের মধ্যে জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

, , , , , , ,

দেশের ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে আগামী দুই বছরের মধ্যে দেশের জ্বালানি পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার জাতীয় সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবদিয়া এলাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য একটি আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। প্রস্তাবিত টার্মিনালের মাধ্যমে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এলএনজি সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী দুই বছরের মধ্যে দেশে এলএনজি আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি সামগ্রিক জ্বালানি সরবরাহ পরিস্থিতিরও আরও উন্নতি হবে।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি চাহিদা পূরণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, পায়রা ও মোংলা বন্দর এলাকায় জরুরি ভিত্তিতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব নিয়ে কাজ চলছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি চাহিদা পূরণের উদ্দেশ্যেই এসব টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রস্তাবিত ভাসমান এলএনজি টার্মিনালগুলো বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতির পাশাপাশি গ্যাসের সংকটও অনেকটাই কমে আসবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
৪৫০৭ বার পড়া হয়েছে