ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জনগণের প্রত্যাশা পূরণ করেই স্থানীয় সরকার নির্বাচনে জয় চাই: আমিনুল হক Logo গুলশানের ফ্ল্যাট জালিয়াতি মামলায় টিউলিপের বিচার কার্যক্রম এক বছরের জন্য স্থগিত Logo খুব শিগগিরই লোডশেডিং অনেকটাই কমবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo নেপাল ও চীনে বন্যা-ভূমিধসে প্রাণহানি হাজার ছাড়াল, নিখোঁজ ৪৪০০-এর বেশি Logo বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না ভারতীয় হাইকমিশনার Logo পুরোনো ভবন ভেঙে আন্তর্জাতিক মানের বহুতল ভবন হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লিতে অনুষ্ঠান বাতিল করল পুলিশ Logo লালমাই পাহাড়ে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ Logo এনবিআরের ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন Logo আদালতের শর্ত লঙ্ঘনের অভিযোগে মমতার বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা

জনগণের প্রত্যাশা পূরণ করেই স্থানীয় সরকার নির্বাচনে জয় চাই: আমিনুল হক

নিজস্ব সংবাদ :

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের সাধারণ মানুষের প্রকৃত উন্নয়ন করাই সরকারের মূল লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণ করেই স্থানীয় সরকার নির্বাচনে জয়লাভ করতে চায় বিএনপি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুর-১২ নম্বর বিআরটিসি বাসস্ট্যান্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৬ আসন বিএনপির আয়োজিত বর্ণাঢ্য র‌্যালির আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এ দেশের সাধারণ মানুষের সত্যিকারের উন্নয়ন করা। জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণ করেই আমরা স্থানীয় সরকার নির্বাচনে জয়লাভ করতে চাই।’

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, কোনো দুষ্কৃতকারী বা অন্যায়কারীকে বিএনপি প্রশ্রয় দেবে না। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, জনগণের পাশে থেকে এবং তাদের মতামত নিয়েই দলের প্রতিটি কার্যক্রম পরিচালনা করা হবে।

নিজ এলাকার উন্নয়ন প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যেসব এলাকায় পানির পাম্প প্রয়োজন, সেখানে দ্রুত পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রাস্তাঘাট, স্কুল-কলেজসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নকাজ শুরু হয়েছে।

মিরপুরে হাসপাতাল নির্মাণের প্রসঙ্গ তুলে আমিনুল হক বলেন, বৃহত্তর মিরপুরে একটি হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তার কথা তিনি প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুব শিগগির পল্লবীসহ বৃহত্তর মিরপুর এলাকায় একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

কর্মসংস্থানের বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের কাজের প্রয়োজন পূরণে উদ্যোগ নেওয়া হবে।

বিএনপি সরকার গঠনের ছয় মাসের কার্যক্রম তুলে ধরে আমিনুল হক বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, খাল খনন, বৃক্ষরোপণ ও খাদ্যসহায়তার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আগামী পাঁচ বছরে এসব কার্যক্রমের সুফল সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

বক্তব্যের শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করেন আমিনুল হক। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথাও স্মরণ করেন তিনি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে তাঁর নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন।

সমাবেশ শেষে মিরপুর-১২ নম্বর বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। র‌্যালিটি মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড ও মিরপুরের মূল ১০ নম্বর এলাকা ঘুরে মিরপুর-৬ নম্বর বাজারের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু ,গাজী রেজাউল হোসেন রিয়াজ , পল্লবী থানা বিএনপির আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী ও ফজলুল হক লাভলু, রূপনগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক,আলী আহমেদ রাজু,হাবিবুর রহমান হাবিব, কায়সার হামিদ ও জাহাঙ্গীর কবির জনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

এ ছাড়া মহিলা দলের নেত্রী লাইলী বেগম, যুবদল পল্লবী থানার আহ্বায়ক নূর সালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বাপ্পী, যুবদল রুপনগর থানার সদস্য সচিব হাদিউল ইসলাম রাজিব, ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান রনি ,  স্বেচ্ছাসেবক দল পল্লবী থানার আহ্বায়ক মেহেদী হাসান বাবু ও সদস্যসচিব রবিউল করিম বাবু উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবক দল রূপনগর থানার আহ্বায়ক রওশন,যুগ্ন-আহবায়ক খোকন ও হারুন, ছাত্রদল পল্লবী থানার আহ্বায়ক সৈয়দ হাসান সোহেল ও সদস্যসচিব খোরশেদ ইসলাম নীরবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও র‌্যালিতে অংশ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
৪৫০১ বার পড়া হয়েছে