ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মোংলা বন্দরের পাশে চীনা অর্থনৈতিক অঞ্চল, ৬০ হাজার কর্মসংস্থানের লক্ষ্য Logo ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের উত্তরসূরি কে? Logo ভারত সফর হতে হবে সমতা ও সমমর্যাদার ভিত্তিতে: ডা. শফিকুর রহমান Logo রোববার এলএনজি কার্গো আসছে, গ্যাস সংকট কিছুটা কমার আশা Logo তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নিঃ প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ Logo বিশ্ববিদ্যালয়ে পার্ট-টাইম জব ও ক্যারিয়ার সেন্টার চালুর তাগিদ দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমীন Logo তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হলেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo এস এম গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ মিজানুর রহমানের অনুপ্রেরণার গল্প Logo জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে চট্টগ্রামে ৮ শহীদ পরিবারের পাশে এ্যাব

তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নিঃ প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ

নিজস্ব প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব এ এ এম সালেহ। আগামী ২৩ থেকে ২৫ আগস্ট প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফর করতে পারেন—ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ রয়টার্সকে বলেন, ‘সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের হস্তান্তরের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।’

এদিকে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সম্ভাব্য সফর নিয়ে প্রশ্ন করা হয় মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে।

জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর নিয়ে এ মুহূর্তে আমার কিছু বলার নেই। কোনো অগ্রগতি হলে জানানো হবে।’

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা চলছে। ভারতীয় গণমাধ্যমে আগামী ২৩ থেকে ২৫ আগস্ট তাঁর নয়াদিল্লি সফরের সম্ভাবনার কথা প্রকাশিত হয়।

এর মধ্যেই শুক্রবার দুপুরে তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে একটি প্রাতিষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে প্রকাশের প্রায় এক ঘণ্টার মধ্যেই বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেওয়া হয়। বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

তবে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের বক্তব্য এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্যে স্পষ্ট হয়েছে, সফরটি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
৪৫০৭ বার পড়া হয়েছে